25 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » প্যাসিফিক জিন্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন আর নেই

প্যাসিফিক জিন্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন আর নেই

প্যাসিফিক জিন্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন আর নেই

বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশের শীর্ষ পোশাক রপ্তানিকারক, প্যাসিফিক জিন্স গ্রুপের স্বত্বাধিকারী ও  সিইপিজেড ইনভেস্টম্যান ফোরামের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী বুধবার (২ মার্চ) সকালে থাইল্যান্ড থেকে তার মরদেহ দেশে আনা হবে। এদিন সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম ইপিজেডে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদে জোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে বাদে আছর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, নাছির উদ্দিনের মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মৃত্যুতে বাংলাদেশের পোশাক রফতানি খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন