23 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কটাক্ষের শিকার সোহিনী

কটাক্ষের শিকার সোহিনী


বিএনএ ডেস্ক:সোহিনী সরকার। কলকাতার জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রাভিনেত্রী। চলচ্চিত্রে পা রেখেই বাজিমাত করেন তিনি। অভিনয় দক্ষতার প্রমাণ যেমন দিয়েছেন তেমনি রূপের জাদুতেও দর্শক মাতিয়েছেন সোহিনী সরকার।

ব্যক্তি জীবনে স্বাধীনচেতা মানুষ সোহিনী। তাই নিজের ভালোলাগাকে বরাবরই প্রাধান্য দিয়ে থাকেন। তার নজির একাধিক রয়েছে তার ব্যক্তিগত জীবনে। প্রেম ভালোবাসা নিয়েও তাকে খোলামেলা কথা বলতে শোনা গেছে। এক সময় লিভ টুগেদার করতেন তাও গণমাধ্যমে অকপট স্বীকার করেছেন। অবশ্য এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

এবার ওয়েস্টার্ন লুকে ক্যামেরাবন্দি হয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন সোহিনী সরকার। সম্প্রতি সোহিনী সরকার বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তার প্রিয় কালো রঙের পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছেন। এসব ছবিতে নিয়নের আলোয় সুস্পষ্ট বক্ষ বিভাজিকায় হয়ে উঠেছন মোহময়ী।

এদিকে নেটিজেনরা কটাক্ষ করে মন্তব্য করেছেন। একজন মন্তব্যে লিখেছেন—‘আপনার কাছ থেকে এই ধরনের ছবি আশা করিনি।’ সামি নামে একজন লিখেছেন—‘অন্যদের থেকে তফাত কি আর রইল! বং রূপেতেই পাগল ছিলাম। ওয়েস্টার্ন কালচারে গা ভাসালে নাই পারতে।’ শুভ গুহ নামে আরেকজন লিখেছেন—‘লজ্জা থাকা উচিত।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে। অবশ্য অনেকে অভিনেত্রীর সাহসী ছবির প্রশংসাও করেছেন।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা