29 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বর্ণের দোকানে চুরি

চট্টগ্রামে স্বর্ণের দোকানে চুরি


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী লেইন মিয়া শপিং কমপ্লেক্সের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে মিয়া শপিং কমপ্লেক্সের ২য় তলার ৯নং দোকানের ভিতর থেকে স্বর্ণ চুরির এই ঘটনা ঘটে।

শনিবার (২৭ জানুয়ারি) এ ঘটনায় বাপ্পু ধর নরেন (২৫) নামে একজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বিষয়টি কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, হাজারী লেইন মিয়া শপিং কমপ্লেক্সের ২য় তলায় পলাশ বনিকের (৩৫) স্বর্ণের কারিগরের দোকান আছে। ওই দোকান থেকে গত ২৬ জানুয়ারি সন্ধ্যার দিকে স্বর্ণের কাটার দিয়ে দোকানের কাঠের ড্রয়ারের তালা ভেঙে ড্রয়ারে থাকা ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি স্বর্ণের হাতের আংটি, ১ জোড়া স্বর্ণের প্যাঁচের কানের পাশা, ১টি স্বর্ণের চেইন, ৩ ভরি ৪ আনার স্বর্ণসহ মোট ৭ ভরি ৭ আনা ১ রত্তি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা।

ওসি এস এম ওবায়েদুল হক বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় পলাশ বনিক বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এতে বাপ্পু ধর নরেন নামে একজনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট