27.9 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মদসহ কারবারি গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ কারবারি গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ কারবারি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে তেঁতুল গাছের গোড়ায় চোলাই মদ বিক্রির সময় ২০০ লিটার মদসহ রুবেল দে (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের নন্দীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় বিক্রির উদ্দেশ্য রাখা প্লাস্টিকের বস্তা ভর্তি ২০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার রুবেল ওই এলাকার দক্ষিণ জৈষ্ঠ্যপুরার সুনীল দে’র ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর রোববার (২৮ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি