26 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে জামায়াতের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ফেনীতে জামায়াতের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০৭

বিএনএ, ফেনী : ফেনীতে জামায়াতে ইসলামীর গোপন মিটিং থেকে ১২ জন দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেনী শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ২য় গেইটের দক্ষিণ পাশে অবস্থিত বাংলাদেশ জামায়াত ইসলাম ফেনী শাখার অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় বিভিন্ন ধরনের বই, লিফলেট, ব্যানার, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, ৯টি মোটরসাইকেল ও ৫টি ককটেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ১২ জন হলেন- মোহাম্মদ শফিউল্লাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), মনির হোসেন (৪১), আবু তাহের (৫৫), আবদুল মোতালেব (৩৮), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), আব্দুল মতিন (৪৪), জাকির হোসেন (৩৫), মোহাম্মদ মহিউদ্দিন (৩৪) ও মোহাম্মদ ইস্রাফিল(১৮)।

তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার নেতাকর্মীদের দলীয় পদ পদবী বা অন্য পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারা ও ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানকারী আইনের ৪ ধারায় ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুর রহমান জানান, দুপুরে মামলা করার পর তাদেরকে ফেনীর আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের