32 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

মোটরসাইকেল

বিএনএ, ঢাকা: রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সেলিমের ছেলে। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন।

শুভকে হাসপাতালে নিয়ে আসা তানভীর বলেন, দক্ষিনখান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন শুভ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী