25 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাড়ে ৩ বছর নিষিদ্ধ ব্রেন্ডন টেলর

সাড়ে ৩ বছর নিষিদ্ধ ব্রেন্ডন টেলর

সাড়ে ৩ বছর নিষিদ্ধ ব্রেন্ডন টেলর

বিএনএ, স্পোর্টস ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলরকে সাড়ে ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির অ্যান্ডি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট টেলরের নামে এই শাস্তি ঘোষণা করে।

শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অর্থাৎ আগামী সাড়ে তিন বছর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এই উইকেটকিপার ব্যাটার। নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৮ জানুয়ারি থেকে।

এর আগে গত ২৪ জানুয়ারি নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে একটি বিবৃতি দিয়েছেন ব্রেন্ডন টেলর। সেখানে ভারতীয় ব্যবসায়ী কর্তৃক ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া থেকে তা গোপন রাখা এবং ব্ল্যাকমেইলের শিকার হওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই ক্রিকেটার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা