27 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভোটের মাঠে ‘নতুন অস্ত্র’ বিলাই খামচি

ভোটের মাঠে ‘নতুন অস্ত্র’ বিলাই খামচি

বিলাই

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে ‘বিলাই খামচি’ নামের এক ‘নতুন অস্ত্র’ ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছে।

এটি এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ, যা শরীরের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি তৈরি করে। চট্টগ্রামে স্থানীয়ভাবে এ উদ্ভিদকে বাঁদরওলা বলা হয়। আক্রান্ত ব্যক্তিকে প্রায় ২৪ ঘণ্টাজুড়ে অস্বস্তিতে থাকতে হয়।

নগরীর লালখান বাজার ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী এ এফ কবির মানিকের সমর্থকদের বিরুদ্ধে বিলাই খামচি প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী সমর্থিত প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের নারী সমর্থকরা।

ভোটের দিন শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থীর অনুসারী আসমা বলেন, বিদ্রোহী প্রার্থীর নারী সমর্থকরা তাদের ওপর বিলাই খামচি ছিটিয়েছে।

পরাজয় নিশ্চিত জেনে তারা এসব করেছে বলে অভিযোগ করেন আসমা। তাদের একাধিক নারীর সদস্য আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

উদ্ভদ বিজ্ঞানীদের মতে, ইংরেজিতে এ উদ্ভিদ ভেলভেট বিন নামে পরিচিত। ইংরেজিতে একে মাংকি ট্যামারিন্ডও বলা হয়।

উল্লেখ্য, বুধবার নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর থেকে লালখান বাজার ওয়ার্ডের শহীদনগর স্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ