18 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের


বিএনএ, ঢাকা: রাজধানীর শাহবাগ মোড় অবস্থান করে আবারও কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থী-জনতা।হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পরই সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

এর আগে সকালে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি চলবে। সেই ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা