32 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত

থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত


বিএনএ বিশ্বডেস্ক: শনিবার (২৭ ডিসেম্বর) কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

বিবৃতিতে জানানো হয়, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা স্বাক্ষর করার পরই ২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টা (স্থানীয় সময়) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা বন্ধ করা হবে। সীমান্ত এলাকায় সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

প্রতিবেশী এই দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ চলতি মাসে আবারও সহিংস রূপ নিয়েছে। এই সীমান্ত সংঘর্ষে সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।

প্রাচীন কিছু মন্দিরকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় এই সংঘর্ষ চলছিল। আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিন দিনের আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত