26 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কারা ফটক থেকে ফের আ’লীগ নেতা গ্রেপ্তার

কারা ফটক থেকে ফের আ’লীগ নেতা গ্রেপ্তার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সাগর (৩৫) জামিনে মুক্তির পর ফের কারাগেট থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে জেলা কারাগারের গেইট থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার আবু বক্কর সিদ্দিক সাগরের জামিন আবেদন মঞ্জুর হলে সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। এসময় কারাগেটের সামনে থেকে তাকে আবারও তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (২৮ ডিসেম্বর) তাকে নাশকতার মামলায় আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

মামলা ও পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাগর নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন।

এ ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রেদোয়ান হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিএনএনিউজ/হামিমুর রহমান হামিম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের