18 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আচরণবিধি লঙ্ঘন: বাহারকে ১ লাখ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন: বাহারকে ১ লাখ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন বাহারকে ১ লাখ ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএনএ, ঢাকা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও বরগুনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তাদের জরিমানা অর্থ পরিশোধ করতে হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ রায় ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনে এ শুনানি হয়।

এর আগে, বাহারকে দেওয়া ইসির চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচনপূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আরপিও’র সংশ্লিষ্ট ধারা মতে এক বছর থেকে পাঁচ বছরের সাজা ও অর্থদণ্ড এবং নির্বাচনী আচরণবিধির অনুযায়ী, সর্বোচ্চ ছয় মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা