24 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কিউইদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

কিউইদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: টেস্ট এবং ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হারের বৃত্ত ভাঙতে চায় সফরকারী বাংলাদেশ। এমন লক্ষ্য নিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলতে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

ফরম্যাট বদল হলেও ভালো কিছুই প্রত্যাশা করছে টিম বাংলাদেশ। তবে ম্যাচের আগে আলোচনায় কেমন হতে পারে টাইগারদের প্রথম টি-টোয়েন্টির একাদশ।

ধারণা করা হচ্ছে, তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে দুটি পরিবর্তন আসতে পারে প্রথম টি-টোয়েন্টিতে। সেক্ষেত্রে সৌম্য সরকারের সঙ্গে গোড়াপত্তন করতে পারেন লিটন দাস। তিনে নাজমুল হোসেন শান্ত, আর চারে খেলতে পারেন তাওহীদ হৃদয়।

এদিকে মিডল-অর্ডারে তরুণদের উপরেই আস্থা রাখতে হচ্ছে টিম টাইগার্সকে। সেক্ষেত্রে পাঁচে আফিফ হোসেন আর ছয়ে শামীম হোসেনকে দেখা যেতে পারে। আর যথারীতি ফিনিশারের ভূমিকায় থাকবেন মেহেদী হাসান মিরাজ।

আটে লেগ-স্পিনার রিশাদ হোসেন। তিন বিশেষজ্ঞ পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!