18 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬

বিএনএ, বিশ্বডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন। সোমবার(২৬ ডিসেম্বর) রাক্কায় কুর্দি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে ওই আত্মঘাতী হামলা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান মজলুম আবদি আইএসের ওই হামলার তথ্য নিশ্চিত করেছেন ।

এসডিএফ গণমাধ্যম কেন্দ্র্রের প্রধান ফরহাদ শামি বলেছেন, রাক্কায় এক আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া অপর এক হামলাকারীকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই জঙ্গিগোষ্ঠী ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের কিছু অংশে নিজেদের খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। যদিও ২০১৯ সালে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখণ্ডের দখল হারিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী।

চলতি বছরের জানুয়ারিতে উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরে এসডিএফের পরিচালিত আল-সিনা কারাগারে ভয়াবহ হামলা চালায় আইএস। এতে ওই কারাগারের প্রায় ৫০০ বন্দীর প্রাণহানি ঘটে। তাদের মধ্যে ৩৭৪ জনই আইএসের সাথে সংশ্লিষ্ট ছিলেন। বাকিদের মধ্যে কয়েক ডজন এসডিএফ যোদ্ধা এবং কারাগারের কর্মী ছিলেন বলে এসডিএফ জানিয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা