23 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জর্ডানে পোশাক কারখানায় ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা

জর্ডানে পোশাক কারখানায় ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা

জর্ডানে পোশাক কারখানায় ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা

জর্ডান, ২৭ ডিসেম্বর :  জর্ডানের বন্দরনগরী আকাবায় গতকাল GIA Apparels নামে পোশাক কারখানা চালু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন করেন।

নাহিদা সোবহান বাংলাদেশ থেকে নতুন কর্মীদের সাথে মতবিনিময় করেন। এপারেলসের উর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রদূতকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এ এপারেলসে আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১৫৪ জন কর্মী কাজে যোগ দিয়েছে।

রাষ্ট্রদূত এপারেলসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত কোম্পানির নিয়ম-কানুন ও জর্ডানের স্থানীয় আইন মেনে চলা, কোন ধরনের গুজবে কান না দেয়া, অবৈধ হওয়ার চেষ্টা না করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্যোক্তা ও কর্মীদের পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ দূতাবাস সর্বদাই কর্মীদের যে কোন প্রয়োজনে পাশে রয়েছে তিনি সকলকে আশ্বস্ত করেন।

এছাড়া, রাষ্ট্রদূত আকাবায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে এক মতবিনিময় সভায় তাদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা