23 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত

নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় পরবর্তীতে সাধারণ সভা করে সিদ্ধান্ত জানানো হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯ টা থেকে শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ১ টা পর্যন্ত। বিকেল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এস. এম. মাহবুুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন  ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ড. ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ সিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ রহমান এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মজনুর রহমান, মুহাম্মদ আব্দুস সালাম, বিপ্লব মল্লিক ও মো. ছারোয়ার উদ্দিন।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!