26 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লিবিয়ার উপকূলে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

লিবিয়ার উপকূলে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ


বিএনএ, ডেস্ক :লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে  নারী ও শিশুসহ ইউরোপগামী ২৭  অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রাজধানী ত্রিপলি থেকে ৯০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে পড়ে ছিল এই মরদেহ গুলো। ভেসে আসা এই মরদেহগুলোতে ইতোমধ্যে পচন ধরেছে।

লিবিয়ার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সৈকতে এক সারিতে ব্যাগবন্দি অবস্থায় পড়ে আছে মরদেহগুলো।

উল্লেখ্য, এর আগে ভূমধ্যসাগরে দুটি পৃথক জাহাজডুবির ঘটনায় এক সপ্তাহে ১৬০ জনেরও বেশি অভিবাসী মারা যান বলে খবর দেয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)৷ এ নিয়ে বছরের শুরু থেকে লিবিয়া উপকূলে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৫০৮ জনে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর