26 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাত পোহালেই নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

রাত পোহালেই নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

রাত পোহালেই নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

বিএনএ,নোবিপ্রবি : রাত পোহালেই অনুষ্ঠিত হবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২২। এতে মোট ১১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্ববিদ্যালয়টির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদ।

নির্বাচনে আওয়ামীপন্থী দুটি দল অংশ নিলেও নেই বিএনপি সমর্থিত কোনো প্যানেল। এরইমধ্যে দুই দলই শান্তিপূর্ণভাবে তাদের প্রচার প্রচারণা সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবং বিকালে ফলাফল ঘোষণা করা হবে।

আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীল দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি পদে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা শফিক রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান, সদস্য পদে শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম।

অন্যদিকে আওয়ামীপন্থী আরেক শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সহ-সভাপতি পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, প্রচার সম্পাদক পদে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো.সিয়াম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, সদস্য পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বায়োটেকনোলোজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান আকন্দ, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচ. এম. মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. এস. এম. মাহবুবুর রহমান। এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অবন্তি বড়ুয়া।

বিএনএনিউজ২৪.কম/শাফি/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের