29 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ১০ জানুয়ারি আসছে ওয়েস্ট ইন্ডিজ

১০ জানুয়ারি আসছে ওয়েস্ট ইন্ডিজ


বিএনএ, ঢাকা :  তিনটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ।শুরুতে তিনটি করে ওয়ানডে ও টেস্ট এবং দুটি টি ২০ খেলার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাকালে সফর সংক্ষিপ্ত করতে ক্যারিবীয়দের অনুরোধে একটি টেস্ট কমানোর পাশাপাশি বাদ দেয়া হয়েছে দুই ম্যাচের টি ২০ সিরিজ। ঢাকায় এসে কোয়ারেন্টিন পর্ব শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই ভেন্যুতে ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। তার আগে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। চট্টগ্রাম পর্ব শেষে ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

২০ জানুয়ারি : প্রথম ওয়ানডে (ঢাকা), ২২ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে (ঢাকা), ২৫ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম), ৩-৭ ফেব্রুয়ারি : প্রথম টেস্ট (চট্টগ্রাম) ও ১১-১৫ ফেব্রুয়ারি : দ্বিতীয় টেস্ট (ঢাকা)।

বিএনএনিউজ/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট