23 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইংল্যান্ড থেকে আনা হবে পাসপোর্ট বুকলেট ও লেমিনেশন ফয়েল

ইংল্যান্ড থেকে আনা হবে পাসপোর্ট বুকলেট ও লেমিনেশন ফয়েল


বিএনএ, ঢাকা : সরকার প্রায় ১৫ লাখ পাসপোর্ট বুকলেট এবং ১৫ লাখ ল্যামিনেশন ফয়েল সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কমিটির ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বুকলেট এবং ল্যামিনেশন ফয়েলগুলো চলতি অর্থবছরের জন্য এইচআইডি সিআইডি লিমিটেড, ম্যাপলউড, ক্রকফোর্ড লেন, চিনেহাম বিজনেস পার্ক, বেসিংস্টক, ইংল্যান্ড থেকে প্রায় ৬১ কোটি ২০ লাখ টাকা দিয়ে আন্তর্জাতিক ওপেন টেন্ডার মেথড (ওটিএম) এর অধীনে সংগ্রহ করা হবে।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য অবিলম্বে পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট নবায়নের জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এছাড়া বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো বেশি বেশি পাসপোর্ট ইস্যু ও নবায়নের ওপর জোর দিচ্ছে বলেও তিনি জানান।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা