27 C
আবহাওয়া
৮:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » উগ্রবাদী প্রতিহতে কোনো সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস

উগ্রবাদী প্রতিহতে কোনো সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস

উগ্রবাদী প্রতিহতে কোনো সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা: সারজিস

বিএনএ, ঢাকা: বাংলাদেশকে অস্থিতিশীল করতে যারা অপতৎপরতা চালাচ্ছে, সে সব উগ্রবাদী প্রতিহত করতে বিন্দুমাত্র সহানুভূতি দেখাবে না ছাত্র-জনতা। এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

সারজিস বলেন, এদেশের মুসলমানরা শান্তিপ্রিয়। তারা যেমন নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের ধর্মের প্রতিও। কিন্তু এই সহানুভূতিকে দুর্বলতা ভাবা যাবে না। যাদের এদেশে ২৫ দিন দেহ থাকে আর বাকি পাঁচ দিন ভারতে মন নিয়ে গিয়ে চক্রান্ত করে এবং সেটার বাস্তবায়ন এদেশে ঘটায়, তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হবে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কাদের মন খারাপ হয়েছে, তা আমরা দেখেছি। কারা গণঅভ্যুত্থানে কতটুকু সমর্থন জানিয়েছিল, তাও দেখেছি।’ মাদ্রাসার শিক্ষার্থীরা গেল ছাত্র-জনতার অভ্যুত্থানে মন্দির পাহারা দিয়েছে , এগুলোকে দুর্বলতা হিসেবে দেখা হলে ভুল হবে। গেল ফ্যাসিস্ট সরকার এই সংগঠনের সকল অপকর্ম আড়াল করে রেখেছিল। তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। তারা গলাকেটে মানুষ হত্যা করে, গতকাল তা আমরা দেখেছি।’

এবার আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে ছাত্র-জনতা ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। বলেন, এ হত্যাকাণ্ডের বিচার না হলে, তা হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম ব্যর্থতা।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী