34 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাপানকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কোস্টারিকা

জাপানকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কোস্টারিকা

জাপানকে হারিয়ে ঘুরে দাঁড়ালো কোস্টারিকা

বিএনএ ডেস্ক : শেষ সময়ে বাজিমাত করল কোস্টারিকা।দারুণ সব আক্রমণের পরও খেলার ৮১ মিনিটের মাথায় এক গোলে জাপানকে হারাল কোস্টারিকা।

কোস্টারিকার পক্ষে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার কেইশার ফুলার। পুরো ম্যাচে আর জাপানের গোলমুখে আর একটি শটও নিতে পারেনি কোস্টারিকা। মজার ব্যাপার হলো, চলতি আসরে দুই ম্যাচ মিলিয়ে কোস্টারিকা এই একটি শটই নিতে পেরেছে প্রতিপক্ষের গোলমুখে।
কেইশার ফুলার।

এর আগে ম্যাচের ৫৭ ও ৬৩ মিনিটে দুটি সুযোগ পায় জাপান। দুইবারই মিস করেন ইয়োকো সোমা। ম্যাচের ৪৮ ও ৪৯ মিনিটে দুইবার কর্নার পায় জাপান। যদিও কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

জাপানকে হারানোর সুবাদে একটি রেকর্ডও গড়েছে কোস্টারিকা। বিশ্বকাপের ইতিহাসে কোস্টারিকা মাত্র দ্বিতীয় দল, যারা কোনো ম্যাচে ৭ গোল খাওয়ার পর পরের ম্যাচে জিতেছে। সবশেষ এমনটি করে দেখিয়েছিল প্যারাগুয়ে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৭-৩ গোলে হারার পর স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি