22 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

দলীয় প্রধানের পদ ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট


বিএনএ, বিশ্বডেস্ক: স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। শনিবার (২৬ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধানের পদ ছাড়েন তিনি।

নির্বাচনে পরাজয়ের সব দায় নিজ কাঁধে তুলে নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। আমরা তাইওয়ানের জনগণের সিদ্ধান্তকে গ্রহণ করছি।

তিনি আরও বলেন, আমাদের দুঃখ করার সময় নেই। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আবারও উঠে দাঁড়াব।

তাইওয়ানের ৯টি শহর ও ১৩টি কাউন্টির মেয়র ও সিটি কাউন্সিল সদস্য নির্বাচনে গতকাল ভোট হয়েছে। ভোটে অধিকাংশ মেয়র পদে বিরোধী দলের প্রার্থীদের বেছে নিয়েছেন ভোটাররা। এমনকি রাজধানী তাইপেতে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দলের প্রার্থী চিয়াং ওয়ান-আন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!