26 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোববার খুলছে নোবিপ্রবি,উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রোববার খুলছে নোবিপ্রবি,উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রোববার খুলছে নোবিপ্রবি,উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিএনএ,নোবিপ্রবি: করোনা ভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও এতদিন অনলাইনে চলে ক্লাস-পরীক্ষা কার্যক্রম।
এর আগে  বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ করোনার টিকার আওতায় আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা প্রদানের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরইমধ্যে ২১১ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা নিয়েছেন। যার মধ্যে নোয়াখালীর বাহিরের কেন্দ্রে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা ছিলো ২০ জন। টিকা প্রদান কার্যক্রম এখনও চলমান রয়েছে।
এদিকে দীর্ঘ সময় পর আগামীকাল থেকে ক্যাম্পাস খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নুবায়রা হাফিজ বলেন, ‘ ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে সকলের সাথে আগের মত ক্লাস করা, টংয়ের দোকানে চায়ের সাথে গানের আসরের দিনগুলো যে পুনরায় ফিরে পাবো তা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক প্রশান্তিদায়ক একটি সংবাদ।’
বাংলা বিভাগের শিক্ষার্থী সিজানুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন একঘেয়ে জীবনের পর ক্যাম্পাসে ফিরে সকল বন্ধুদের মাঝে ফিরে যাওয়া, সেই পুরোনো আড্ডায় মেতে উঠার আনন্দ, বিগত বিষাদ কে ভুলিয়ে দেবে। ‘
বিএনএ/ শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের