26 C
আবহাওয়া
১০:৩৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মহেশপুরে ১২ কেজি রূপার গহনা জব্দ

মহেশপুরে ১২ কেজি রূপার গহনা জব্দ

মহেশপুরে ১২ কেজি রূপার গহনা জব্দ

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি এক অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি রূপাসহ জাহাঙ্গীর আলম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জাহাঙ্গীর জীবননগর উপজেলার ধোপাখালী নতুনপাড়া গ্রামের আশকার আলীর ছেলে। এ সময় একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহিন আলম ও গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম নামে দুই পাচারকারী পালিয়ে যায়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, শনিবার সকাল ৯টার দিকে জীবননগর বিওপির হাবিলদার মো. আমিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের চ্যালেঞ্জ করে।

এ সময় তারা পালানোর চেষ্টা করলে মো. জাহাঙ্গীর আলম আটক হলেও বাকি দুইজন পালিয়ে যায়। পরে তর মোটরসাইকেল তল্লাসী করে ১১ কেজি ৯৯৯ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আতিক/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!