25 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় দেশে আরও ২ মৃত্যু,শনাক্ত ১৫৫

করোনায় দেশে আরও ২ মৃত্যু,শনাক্ত ১৫৫


বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও দুই জন মারা গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের।শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৫ জন। শনাক্ত রোগী হচ্ছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ২৪৭ জন।
এ সময়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

মৃত ২৭ হাজার ৯৭৫ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০১ জন ও নারী ১০ হাজার ৬৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত দুইজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব একজনের মৃত্যু হয়। মৃত দুইজনই ঢাকা বিভাগের।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন