23 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীর মাজার বস্তিতে আগুন, পুড়ে গেল ২ শতাধিক ঘর

টঙ্গীর মাজার বস্তিতে আগুন, পুড়ে গেল ২ শতাধিক ঘর

টঙ্গীর মাজার বস্তিতে আগুন, পুড়ে গেল ২ শতাধিক ঘর

বিএনএ গাজীপুর: গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে আগুনে পুড়ে গেছে ২ শতাধিক বসত ঘর। শনিবার ( ২৭ নভেম্বর) ভোরে  এই অগ্নিকাণ্ড ঘটে। টঙ্গীসহ উত্তরা, কুর্মিটোলা ও পুর্বাচল ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে আনুমানিক চারটার দিকে হঠাৎ আগুন লাগলে নেভানোর চেষ্টা করে সবাই। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ভোরে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি করে মোট ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে কুর্মিটোলা থেকে ২টি ও পূর্বাচল থেকে ১টি ইউনিট এসে যুক্ত হয়। দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ডাম্পিংয়ের কাজ শেষ ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা