বিএনএ ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৩৯ টাকা অর্থাৎ এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা । আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৩ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৫১ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭২৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।
সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা।
সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

