28.1 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল শুরু

উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল শুরু


বিএনএ, ঢাকা: অবশেষে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুনরায় চালু করা হয়েছে। ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী প্রাণ হারান। দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ