31 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার


বিএনএ,ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকা থেকে নরেন্দ্র চন্দ্র সরকার(৬৯) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নরেন্দ্র সরকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগুনার কামরখুরা নজরুল স্মরনি গ্রামের মৃত হরিনারায়ন সরকারের ছেলে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক ( এস আই) রেজাউল করিম জানান, খবর পেয়ে গতকাল রাতের দিকে ওয়ারী এলাকার সালাউদ্দিন হাসপাতালের অষ্টমতলা থেকে ওই ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করি। পরে আমরা জানতে পারি ওই ভারতীয় নাগরিক গত ১৩ অক্টোবর ওয়ারীর ৩১ নম্বর র‍্যাংকিং স্ট্রিটে তার চাচাতো ভাই সুমন্ত সরকারের বাসায় বেড়াতে আসে। পরে গত দুইদিন আগে সে অসুস্থ হলে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

বিএনএননিউজ/ আজিজুল/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী