23 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে এসেছে ফাইজারের আরও ১৮ হাজার ৭২০ ডোজ টিকা

চট্টগ্রামে এসেছে ফাইজারের আরও ১৮ হাজার ৭২০ ডোজ টিকা

চট্টগ্রামে এসেছে ফাইজারের আরও ১৮ হাজার ৭২০ ডোজ টিকা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আরও ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা এসেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৯টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে এসব টিকা। টিকাগুলো ইপিআই সেন্টার হাউজে বিশেষভাবে টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, রাত ৯টায় ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা চট্টগ্রামে এসেছে। এসব টিকা ইপিআই সেন্টার হাউজে বিশেষভাবে টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে সরবরাহ করা হবে। ফাইজারের টিকাদান কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল কেন্দ্রেও ফাইজারের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে চসিকের স্বাস্থ্য বিভাগ। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, চসিক জেনারেল হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়ার অনুমতি চেয়ে ২০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে অনুমতি মিলেছে। বরাদ্দ সাপেক্ষে এই কেন্দ্রে ফাইজারের টিকাদান শুরু হবে।

এর আগে ১১ অক্টোবর প্রথমবারের মতো ১৬ হাজার ৩৮০ ডোজ ফাইজারের টিকা আসে চট্টগ্রামে। ১৬ অক্টোবর থেকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার