23 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৮২ জন। তবে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।
বুধবার (২৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এইদিন চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।

নতুন আক্রান্ত হওয়া ১০ জনের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২১ জন। তাদের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার