20 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩১

ভারতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩১


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় আহত ৫০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী।

নিহতদের মধ্যে ৬ জন শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

থালাপতি বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে। অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে প্রচারণার বাস থেকে তিনি পানির বোতল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সভাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দেন স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান কারুর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা