18 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢামেকে চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় (কেরানীগঞ্জ) কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মামুনুর রশিদ (৪৬)।  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে  মৃত ঘোষণা করেন।

মামুনুরের কয়েদি নম্বর ৪৩৭২/এ। তার পিতার নাম সেলিম ইব্রাহিম। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

মামুনুরকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী নাজমুল হাসান জানান, সকালের দিকে কয়েদি মামুনুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।  সকাল সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মামুনুরকে মৃত ঘোষণা করেন ।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিজ/ আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা