27 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা


বিএনএ, স্পোর্টস ডেস্ক: নানা নাটকীয়তার পর অবশেষে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার বিকেল ৪টার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ফটোসেশনে অংশ নেয় ভারতগামী স্কোয়াডের সদস্যরা। দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচরাও ছিলেন। তবে চমক হয়ে এসেছে ওপেনার লিটন দাসের অনুপস্থিতি। দলের সঙ্গে ফটোসেশনে দেখা যায়নি লিটনকে। তবে কী কারণে তিনি ফটোসেশনে অংশ নেননি তা জানা যায়নি। যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাবে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন