27 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ফেনীতে  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ফেনীতে  শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বিএনএ, ফেনীঃ ফেনীর বালিগাঁওয়ে মাদ্রাসাপড়ুয়া ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ফখরুল ইসলাম (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে জুতাপেটা করেছে ভুক্তভোগীর স্বজনেরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর শাহী দারুল উলুম নুরানী মাদ্রাসা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা ও স্বজনরা। অভিযোগত ফখরুল সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, ফেনীর বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের ঐ মাদ্রাসায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিশুটিকে ক্লাস বিরতির ফাঁকে কৌশলে প্রতিষ্ঠানের ছাদে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে স্কচ টেপ পেচিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত শিক্ষক ফখরুল ইসলাম। পরে হত্যার ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার শর্তে ছেড়ে দেয়। একপর্যায়ে মেয়েটি তার মাকে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে স্বজনরা মাদ্রাসায় গিয়ে হাতে-নাতে আটক করে অভিযুক্ত শিক্ষককে পুলিশে দেয়।

ভুক্তভোগীর মা জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছি। কিন্তু আমার অবুঝ মেয়েকে মাদ্রাসার শিক্ষক ফখরুল ইসলামের হাতে লালসার শিকার হতে হলো। আমি অভিযোগ করতে মাদ্রাসায় গেলে মাদ্রাসার প্রধান শিক্ষক ব্যবস্থা না নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফখরুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা