29.7 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রাইভেটকারের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রাইভেটকারের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত


বিএনএ , ঢাকা :রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শামসুল আলম (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন।রোববার(২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে খিদমাহ হাসপাতালে থেরাপি দেওয়ার জন্য যাওয়ার পথে খিলগাঁওয়ে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ।

নিহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের বাড়ি শরীয়তপুর গোসাইরহাট উপজেলায়।তিনি রাজধানীর দক্ষিণ খিলগাঁওয়ে শাজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

খিলগাঁও পুলিশ ফাঁড়ির (এসআই) মো. সোয়েব খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শামসুল আলম শাজাহানপুর থেকে খিদমাহ হাসপাতালে যাচ্ছিলেন থেরাপি দিতে।খিদমাহ হাসপাতাল ও ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, আশপাশের লোকদের কাছ থেকে জানতে পেরেছি একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। প্রাইভেটকারটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ