23 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম এভারকেয়ারে যোগ দিলেন ডা. মোহাম্মদ খুরশিদুল আলম

চট্টগ্রাম এভারকেয়ারে যোগ দিলেন ডা. মোহাম্মদ খুরশিদুল আলম


বিএনএ,চট্টগ্রাম: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারিবিভাগে যোগ দিলেন নতুন সিনিয়র কনসালটেন্ট ডা.মোহাম্মদ খুরশিদুল আলম, এমবিবিএস, এফসিপিএস, এমআরসিএস।  সতেরো বছরেরও বেশি স্নাতকোত্তর অভিজ্ঞতার সাথে, ডা. মোহাম্মদখুরশিদুল আলম জরুরি এবং নিয়মিত অস্ত্রোপচার, ল্যাপারোস্কোপিক ও জটিল অস্ত্রোপচারেবিশেষজ্ঞ।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সকল ধরনের জেনারেল সার্জারির পাশাপাশি তাঁর দক্ষতার মধ্যে রয়েছে সর্বাধুনিকলেজারের মাধ্যমে কোলোরেক্টাল সার্জারি, ল্যাপারোস্কোপির মাধ্যমে মিনিমালি ইনভেসিভ সার্জারিরমতো উন্নত পদ্ধতিতে সার্জারি করা।

জানা যায় ডা. মোহাম্মদ খুরশিদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহমেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানসঅ্যান্ড সার্জনস থেকে সার্জারিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন এবং তিনি যুক্তরাজ্যেরএডিনবার্গের রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে মর্যাদাপূর্ণ এম. আর. সি. এস ডিগ্রি অর্জন করেছেন।

ডা. মোহাম্মদ খুরশিদুল আলম এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেলও ল্যাপারোস্কপিক বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারিবিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর আগমনে চট্টগ্রামবাসীর জন্য বিশ্বমানেরস্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণে আরও একধাপ এগিয়ে গেল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

 

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা