28 C
আবহাওয়া
৪:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত

যশোরে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী নিহত


বিএনএ, যশোর:  যশোরের বেনাপোলে কুড়ালের আঘাতে  স্ত্রী রেশমা খাতুনকে নির্মমভাবে হত্যা করেছে আবু সালাম মোড়ল নামে এক ব্যক্তি। রোববার (২৭ আগষ্ট) রাত ২ টার দিকে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেশমা খাতুন উপজেলার বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে।  ঘাতক স্বামী একই উপজেলার পাঁচভুলট গ্রামের জয়নাল আবেদীন মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই জেরে ঘটনার দিন রাতে পরিকল্পিত ভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনবরত আঘাত করে সালাম মোড়ল। এক পর্যায়ে রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম মোড়ল রাতেই পালিয়ে যায়।

সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগম পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামী স্ত্রীকে খুন করেছে।  আমরা মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছি।

বিএনএ/ সোহাগ, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা