20 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৎ মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

সৎ মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবীতে মোটা কাঠ দিয়ে মাথায় আঘাত করে শাহনাজ বেগম (৫৩) নামের মাকে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত সুজন পালিয়ে গেছে।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর রোডের ১২৫ নম্বর বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই বাসার কেয়ারটেকার হিসাবে চাকরি করেন নিহত শাহনাজের স্বামী আবু সাঈদ মেম্বার। সেখানেই নিচতলায় একটি রুমে শাহনাজকে নিয়ে থাকতেন তিনি।তার আরেক স্ত্রীর ছেলে সুজন সন্ধ্যার দিকে শাহনাজের মাথায় মোটা কাঠ দিয়ে আঘাত করেন। লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের লোকজন থানায় অবস্থান করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল রয়েছে। সুজনকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা