24 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি নৌকা ডুবি, ১০ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি নৌকা ডুবি, ১০ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি নৌকা ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

বিএনএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে গেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ পর্যন্ত  ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম। তিনি জানান, নৌকা ডুবির ঘটনায়  এখন পর্যন্ত দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও  স্থানীয় মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেল সোয়া পাঁচটার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। লইস্কার বিল এলাকায় পৌঁছার পর বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে একশ’র মতো যাত্রী ছিল। তাদের কেউ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার, আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে