25 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার এসে পৌঁছায় প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্পে যান তারা। সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ছাড়াও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তারা।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। প্রতিনিধি দলে রয়েছেন- ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকায় ইইউর দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি।

বিএনএনিউজ/এইচএম ফরিদুল আলম শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন