32 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গাড়ি কিনতে পারবে না ব্যাংক

গাড়ি কিনতে পারবে না ব্যাংক


বিএনএ,ডেস্ক :  বাংলাদেশের ব্যাংকগুলোর সব ধরনের যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও অন্যান্য মনোহারি ব্যয় ৫০% কমাতে বলা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।

২০২২ সালের বাকি ছয় মাস (জুলাই-ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) পর্যন্ত ব্যয় স্থগিত বা কমানোর জন্য ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় সামষ্টিক অর্থনীতি বর্তমানে কিছুটা অস্থিতিশীল আছে। ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত আগের অর্থবছরের তুলনায় আমদানি ব্যয় ৩৯% বেড়ে ৭৫.৪০ বিলিয়ন ডলার হয়েছে।

এ সময়ে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১৫% কমে ২১.৩ বিলিয়ন ডলার হয়েছে। গত সপ্তাহে, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩৯.৬৭ বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বরে রিজার্ভ ছিল ৪৬.১৫ বিলিয়ন ডলার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী