31 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মজুত ডিজেলে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব: বিপিসি

মজুত ডিজেলে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব: বিপিসি

মজুত ডিজেলে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব: বিপিসি

বিএনএ ডেস্ক: আজ থেকে আমদানি বন্ধ করে দেয়া হলেও যে পরিমাণ ডিজেল মজুত আছে, তাতে সারাদেশের ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ। পাশাপাশি বর্তমানে পেট্রোলের মজুত ১৫ দিনের, অকটেনের ৯ দিনের, ফার্নেস অয়েল ৩২ দিনের, জেট ফুয়েল ৪৪ দিনের মজুত আছে বলেন জানান এ বি এম আজাদ।

বুধবার (২৭ জুলাই) বিপিসির ঢাকা লিয়াজো অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিপিসি চেয়ারম্যান।

এ বি এম আজাদ বলেন, মজুত আছে তার মানে এই না যে, বিপিসি আমদানি কাল থেকে বন্ধ করে দেবে। আমদানি, মজুত ও সরবরাহ একটি চক্রাকার প্রক্রিয়া। আজ যে অকটেনের মজুত ৯ দিনের, এক-দুই দিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন অকটেনবাহী একটি জাহাজ আসবে যার পরে মজুতের পরিমাণ দাঁড়াবে ২৮ দিনের। এছাড়া পেট্রোলের শতভাগ দেশেই উৎপাদন হয়। এর সঙ্গে মজুতের কোনো সম্পর্ক নেই বলেন জানান তিনি।

বিপিসি চেয়ারম্যান বলেন বর্তমান মজুত একদমই স্বাভাবিক। কোনো পেট্রোল পাম্পকে তেল কম বা নির্দিষ্ট পরিমাণ দেয়ার জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি। যারা নিজ উদ্যোগে এমনটা করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ বিএম আজাদ।

তিনি জানান, আগামী ৬ মাসের আমদানি পরিকল্পনা তৈরি করা আছে। এই সাইকেলে কোনো সমস্যা নেই উল্লেখ করে এ বি এম আজাদ বলেন, দেশে বর্তমানে ডিজেল ৪ লাখ ৩১ হাজার মেট্রিক টন, অকটেন ১২ হাজার ২৩৮ মেট্রিক টন, পেট্রল ২১ হাজার ৮৮৩ মেট্রিক টন, জেট ফুয়েল ৬২ হাজার ৮৯১ মেট্রিক টন এবং ফার্নেস অয়েল ৮৫ হাজার ৪১ মেট্রিক টন মজুত আছে।

সারাদেশে প্রতিদিন ১৩-১৪ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা রয়েছে বলেও জানান বিপিসি চেয়ারম্যান।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী