27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩.২৫ কোটি টাকা টোল আদায়

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩.২৫ কোটি টাকা টোল আদায়


বিএনএ, মুন্সীগঞ্জ : প্রিয়জনের সাথে ঈদ পালন করতে বাড়ীতে ছুটছেন অনেকে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়।

পদ্মা সেতু সাইট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ৭২৭টি যানবাহন পারাপার হয়েছে। এখানে টোল আদায় হয়েছে এক কোটি ৯৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১১ হাজার ৫৭১ টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৫৫০ টাকা।

আমিরুল হায়দার চৌধুরী আরও জানান, পদ্মা সেতুতে যান চলাচলের পর থেকে এ পর্যন্ত ৫৭ লাখ ২৮ হাজার ৬৫১টি গাড়ি পারাপার হয়েছে। সর্বমোট টোল আদায় করা হয়েছে ৮০৫ কোটি ১৭ লাখ পাঁচ হাজার ৫৫০ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন