29 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়


বিএনএ, ঢাকা:  জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন।

মঙ্গলবার (২৭ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এ ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট