23 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অস্ত্রের ভয় দেখিয়ে ৫ গরু লুট

বোয়ালখালীতে অস্ত্রের ভয় দেখিয়ে ৫ গরু লুট

বোয়ালখালীতে অস্ত্রের ভয় দেখিয়ে ৫ গরু লুট

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ৩ দারোয়ানকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে লুট করে ট্রাকে নিয়ে গেছে ৫টি গরু। মঙ্গলবার (২৭ জুন) ভোর ৩টার দিকে উপজেলার বেঙ্গুরা বাজারের সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ ঘটনা ঘটে।

গরুর মালিক আবু তৈয়ব জানান, কোরবানির ঈদ উপলক্ষে শেয়ারে বিক্রির জন্য ২৪টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টি গরু বিক্রি করেছেন। অবশিষ্ট ১১টির মধ্যে ৫টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

তিনি আরও বলেন, গরুগুলোর পাহারায় থাকা নিজস্ব দুই দারোয়ান ও বেঙ্গুরা বাজারের দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে ভোর ৩টার দিকে গরুগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় দারোয়ানদের মারধর করেছে তারা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, গরুগুলো রাস্তার পাশে রেখেছিলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।

বিএনএনিউজ/বাবর মুনাফ/ এইচ এইচ 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার