27 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আখাউড়া স্থলবন্দর ৬দিন বন্ধ, খোলা ইমিগ্রেশন

আখাউড়া স্থলবন্দর ৬দিন বন্ধ, খোলা ইমিগ্রেশন

আখাউড়া স্থলবন্দর ৬দিন বন্ধ, খোলা ইমিগ্রেশন

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী রোববার (২ জুলাই) পর্যন্ত টানা ৬দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে এসময় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার এবং কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দু’দেশের ব্যবসায়ীদের আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার থেকে আগামী রোববার (২জুলাই) পর্যন্ত আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী সোমবার (৩ জুলাই) সকাল থেকে এ স্থলবন্দর সীমান্ত পথে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ওসি হাসান আহমদ ভূইয়া জানান, ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রীরা সপ্তাহে সাত দিনই চলাচল করতে পারেন। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম স্বাভাবিক থাকে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট