27 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ ব্যাংক খোলা যেসব এলাকায়

আজ ব্যাংক খোলা যেসব এলাকায়

আজ ব্যাংক খোলা যেসব এলাকায়

বিএনএ, ঢাকা: পবিত্র ঈদ উল আযহায় সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা মঙ্গলবার (২৭ জুন) খোলা রয়েছে।

ঈদের আগে দুই দিন ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখাতে আগেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রয়েছে। এ সময় ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা গত বুধবার (২১ জুন) জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আযহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক,কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৭ ও ২৮ জুন সরকারি ছুটির দিন খোলা থাকবে।

ব্যাংক লেনদেন হবে সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে স্থানীয় প্রশাসনসহ বন্দর, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট