23 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মতিঝিলে ইয়াবার মামলায় তিনজন রিমান্ডে

মতিঝিলে ইয়াবার মামলায় তিনজন রিমান্ডে

রিমান্ডে

বিএনএ, ঢাকা: রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন মাদককারবারিকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার (২৭ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, আতিকুর রহমান ওরফে লাভলু ও শাহজাহান। এদিন তাদের আদালতে হাজির করে মতিঝিল থানার মাদক মামলায় তাদের ৭ দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত ২৬ জুন মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। এই ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!